Tuesday, May 8, 2012

কানামাছি এবং আমি

সন্ধ্যা প্রায়, পুকুর পারের বাশ ঝারের পাশে খোলা মাঠ । দলবেঁধে সবাই কানামাছি খেলছে, শিতল আফসোস করে কারন সে খেলতে পারছে না।তার না খেলার বড় কারন সে ছেলে,আর কানামাছি নাকি মেয়েদের খেলা।সে শুধু দেখে যায় আর ভাবে যদি সে মেয়ে হত তাহলে আজ কানামাছি খেলতে পারত।
সেদিন সন্ধায় রিপাকে অনেক অনুরোধ করেও কানামাছি খেলতে পারেনি।রিপা হল দলনেতা,রিপার কথা হল ছেলেরা কানামাছি খেলবে কেন ?সেদিন শিতল বাসায় ফিরে দাদুকে ধরে কি কান্না আর দাদুকে বলে তাকে মেয়ে বানিয়ে দিতে না হলে সে ভাত খাবে না,সত্যিই সেদিন সে কিছু খায়নি।সবাই ভেবেছে হয়তো আগামীকাল সব ঠিক হয়ে যাবে কিন্তু পরের দিনও সে কিছু খায়নি,তার একটাই কথা তাকে মেয়ে বানিয়ে দিতে হবে।শত চেষ্টা করেও শিতলকে কিছু খাওয়ানু যাচ্ছেনা এভাবে শিতল খুব অসুস্ত হয়ে পরে।আর লোকজন হেসেহেসে বলে ওর ...ওইটা কেটে ওকে মেয়ে বানিয়ে দাও......।এদিকে শিতলের অবস্তার অবনতি হতে থাকে, একদিন তার দাদু তাকে বলে যে তাকে মেয়ে বানিয়ে দিবে,সেদিন শিতল খুব খুশি,পরদিন তার দাদু মেয়েদের নকল চুল,কাপড়,ক্লিপ,জিনিস,আরও অনেক মেয়েলি জিনিসপত্র নিয়ে এল। আর শিতলকে এমন ভাবে সাজাল কেউ বুঝার উপায় নেই যে এটা ছেলে। পরদিন সে সেই বাশতলার মাঠে গেল,আজ সে সবার সাথে কানামাছি খেলল আর কেউ বুঝলনা যে এটা ছেলে, শুধু পাশ থেকে একটা মেয়ে বলল "মাইয়াদার বেতা গলা, পোলাগর মত কথা কয়"

{শিতল এখন আমেরিকার একটা সফটওয়্যার কম্পানির ডিজাইনার।যখন সন্ধ্যা হয় আজও তার কানে বাঝে ..................কানামাছি ভুঃ.........ভুঃ............যাকে পাবি তাকে ছুঁ....................আর সেই শব্দ হারিয়ে যায় নিউইয়র্ক এর ঝড়গতির বাসের শব্দে............}

1 comment: